সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে স্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে আহত ৯

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের খেলা চলাকালীন সময় দুই স্কুলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাজাহান আলি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যাহ।

আহত ছাত্রদের মধ্যে রয়েছে, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. সায়েদ, নাছির উদ্দিন, শাহাদাত হোসেন, শামীম জাবেদ, নাহিদ হোসেন, আব্দুর রহমান ,হৃদয়, রকি হোসেন, শিহাব হোসেন, মুরাদ হোসেনসহ ৯ জন আহত হন।

আহত শিক্ষার্থীরা জানান, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও খাগুড়িয়া উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা চলছে। এসময় মান্দারী স্কুল একটি গোল দিলে স্কুলটির শিক্ষার্থী চিৎকার করে। এতেই ক্ষীপ্ত হয়ে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিত হামলা করে মান্দারী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর। এতে বেশ কয়েকজন আহত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930