শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

পাকিস্তানে মাজারে আত্মঘাতী হামলায় নিহত ৭২

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের সিন্ধু প্রদেশের শেহওয়ান এলাকার লাল শাহবাজ মাজারে আত্মঘাতী হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫০ জন আহত হয়েছেন।

স্থানীয় জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাব্বির সেতার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অন্তত ৭২ জন নিহত হয়েছেন। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

পাকিস্তানের ডন অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শেহওয়ান এলাকার ইন্দুস হাইওয়ের কাছে ওই মাজারে এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয় তালুকা হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক মঈনুদ্দিন সিদ্দিকী বলেন, হাসপাতালে অনেক জনের লাশ এসেছে। এ ছাড়া চিকিৎসার জন্য কমপক্ষে ১০০ জনকে আহত অবস্থায় আনা হয়।

শেহওয়ান এলাকার সহকারী এসপি বলেন, আত্মঘাতী সন্ত্রাসী মাজারের গোল্ডেন গেট দিয়ে প্রবেশ করেছে। প্রথমে একটি গ্রেনেড ছোড়ার পর আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটে। তবে ছুড়ে দেওয়া গ্রেনেডটি বিস্ফোরিত হয়নি। মাজারে সুফি রীতি অনুযায়ী আজ সেখানে অসংখ্য ভক্তের সমাগম ছিল।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালসহ ওই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য লিয়াকত মেডিকেল কমপ্লেক্স জামশরো ও সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় দেশটির সেনাবাহিনীর স্টাফ জেনারেল কামার জাভেদ বাজওয়া আহত সাধারণ নাগরিকদের দ্রুত সহায়তার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে পাশের হায়দ্রাবাদে সেনা হাসপাতালেও আহতদের চিকিৎসা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ দেশটির জ্যেষ্ঠ সিভিল ও পুলিশ কর্মকর্তাদের ফোন করে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
এর আগে গত বছরের ১২ নভেম্বর বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার শাহ নুরানি মাজারে আত্মঘাতী বোমা হামলার ঘটে ঘটে। ওই হামলায় অন্তত ৫২ জন নিহত ও ১০২ জন আহত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১