সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

খোলামেলা ছবি পোস্ট করে নতুন বিতর্কে রাধিকা

 বিনোদন ডেস্ক :


জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। বিভিন্ন সময় খোলামেলা ছবি কিংবা বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনাম হলেও রুপালি পর্দার অন্যতম বড় তারকা তিনি। শুধু বলিউডেই সীমাবদ্ধ নেই তাঁর পদার্পণ। বাংলা, মারাঠি, তেলুগুসহ একাধিক ভাষায় অভিনয় করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। পুনেতে জন্ম নেয়া সেই রাধিকা আপ্তের জন্মদিন ছিল গত ৭ সেপ্টেম্বর। মানে, ৩২ পেরিয়ে ৩৩ বছরের পা রাখলেন নায়িকা। এই মুহূর্তে তিনি নেটফ্লিক্সের একাধিক ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত। কখনও ‘গহুল’, কখনও ‘লাস্ট স্টোরিস’-এ অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। কিন্তু, অভিনয়ে যেমন দক্ষতা দেখিয়েছেন, তেমনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কেও জড়িয়েছেন রাধিকা।

গত বছরের প্রথম দিকে রাধিকা আপ্তের একটি নগ্ন ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইট জুড়ে। যেখানে একটি শাওয়ারের নীচে নগ্ন অবস্থায় দেখা যায় বলিউড অভিনেত্রীকে। রাধিকার সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। নগ্ন সেলফি নিয়েও বিতর্কে জড়ান নায়িকা। বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতেও দেখা যায় তাকে।

এছাড়া, অনুরাগ কাশ্যপের একটি সিনেমার জন্য রাধিকার একটি ঘনিষ্ঠ দৃশ্য প্রকাশ্যে আসে। যেখানে নাকি প্রকাশ্যে শরীর দেখানো শুরু করেন রাধিকা।

তেলুগু সিনেমা জগত নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করেন রাধিকা আপ্তে। যেখানে তিনি বলেন, তেলুগু সিনেমা জগত এখনও অনেক পিছিয়ে। আর সেই কারণেই এই ইন্ডাস্ট্রিতে দক্ষিণী মেয়েদের টিকে থাকাটাও বেশ কঠিন বলে মন্তব্য করেন রাধিকা। এসবের পাশাপাশি বলিউডে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে রাধিকা আপ্তেকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930