বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার রাত ১০টা ৫ মিনিটে আবুধাবি ভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা ।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, ইকবাল সোবহান চৌধুরী এবং তিন বাহিনীর প্রধানরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহীদুল হক, স্বরাষ্ট্র সচিব কামালউদ্দিন আহমেদ, প্রতিরক্ষা সচিব আখতার হোসেন ভূইয়া ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

জার্মানিতে দুইদিনের এই সফরে প্রধানমন্ত্রী সিকিউরিটি কনফারেন্সে যোগ দেওয়ার পাশাপাশি জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

দুই নেতার বৈঠকে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাস, ইউরোপে চলমান শরণার্থী ও অভিবাসন সংকট, বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী জানিয়েছেন।

আবুধাবিতে যাত্রাবিরতি করে শুক্রবার স্থানীয় সময় সকালে মিউনিখে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। সেখানে অবস্থানকালে ‘মিউনিখ ম্যারিয়ট হোটেলে’ থাকবেন তিনি।

শুক্রবারই মিউনিখের বাইরিশার হফ কনফারেন্স হলে সিকিউরিটি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই সম্মেলনে যোগ দেওয়া রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে রাতে মিউনিখের মেয়রের দেওয়া নৈশভোজে যোগ দেবেন শেখ হাসিনা।

১৯৬৩ সালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের যাত্রা শরু হয়। স্নায়ুযুদ্ধের পটভূমিতে তৈরি হলেও পাঁচ দশকের বেশি সময় ধরে এই সম্মেলন বিশ্ব নিরাপত্তা ও বিভিন্ন পরিবর্তনের প্রেক্ষিত নিয়ে আলোচনা করে থাকে। সময়ের সঙ্গে এটি বর্তমান বিশ্ব নিরাপত্তা আলোচনায় সেরা ‘থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’ হিসেবে বিবেচিত হচ্ছে। এবারই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধান এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন।

সফরের দ্বিতীয় দিন শনিবার আঙ্গেলা মেরকেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। এরপর জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে একটি প্যানেল আলোচনায়ও অংশ নেবেন শেখ হাসিনা।

মিউনিখ থেকে শনিবার রাতে দেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০