সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান চাপায় মাদ্রাসা ছাত্র নিহত, গাড়ি ভাংচুর, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুর-ভোলা মজুচৌধুরীর হাট সড়কের হাজিরহাট এলাকায় বালু ভর্তি পিকআপ ভ্যানের চাপায় ইব্রাহীম নামের এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক গাড়িাটকে ভাংচুর করে ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। সোমবার (১০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এতে ওই রুটে চলাচলকৃত সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত স্থানীয় জাবারুল হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও নিজাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মজুচৌধুরীর হাট এলাকা থেকে ছেড়ে আসা বালু ভর্তি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ড ১১-৩০-৩৪) ঘটনাস্থলে এসে মাদ্রাসা ছাত্রকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ সময় স্থানীয় এলাকাবাসী ও আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে পিকআপ ভ্যানটি ভাংচুর করে সড়ক অবরোধ করে রাখে। পরে ঘটনাস্থলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেনসহ অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930