মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ ইং ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

৩০ অক্টোবরের পর জাতীয় নির্বাচনের তফসিল : ইসি সচিব

আকাশবার্তা ডেস্ক : 


চলতি বছরের ৩০ অক্টোবরের পর যেকোনো দিন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে এরই মধ্যে ৩০০ আসনের সীমানা নির্ধারণ চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দীন আহমেদ।

হেলাল উদ্দীন আহমেদ জানান, এছাড়া আগামী ২৫ সেপ্টেম্বরের পর থেকে চূড়ান্ত ভোটার তালিকা স্থায়ী ভাবে মুদ্রণ প্রক্রিয়া শুরু হবে। এইরমধ্যে ১০ কোটি ৪১ লাখ ভোটার তালিকার সিডি প্রস্তুত করা হয়েছে। সিডিগুলো এখন জেলা পর্যায়ে পাঠিয়ে দেওয়া হলেই ছাপার কাজ শুরু হবে।

ইসি সচিব বলেন, ‘একাদশ নির্বাচনে ভোটকেন্দ্রের সম্ভাব্য সংখ্যা ৪০ হাজার ১৯৯টি। এর খসড়া তালিকা গত ৫ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে। এসব খসড়ার উপর সংশোধনের আবেদনও জমা পড়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। সংসদ নির্বাচনের ২৫ দিন আগে এগুলো হালনাগাদ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’

হেলাল উদ্দীন বলেন, ‘তফলিস ঘোষণার আগ পর্যন্ত নির্বাচনের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং নির্বাচনী সামগ্রী কেনাকাটার কাজও প্রায় শেষ পর্যায়ে। নির্বাচনে প্রিসাইডিং ও পোলিং অফিসারের তালিকা তফসিল ঘোষণার পর চূড়ান্ত করা হবে।’ ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। ভোটকেন্দ্রর খসড়াও চূড়ান্ত পর্যায়ে। নির্বাচনের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে।’

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০