সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আ.লীগ সরকার দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে : বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :


বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে। এ আমলে অবহেলিত ও নদী ভাঙন কবলিত মানুষদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিক্ষুকদেরকেও পূনর্বাসন করেছেন। আমাদের খাদ্যের কোনো অভাব নেই।

শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সরকারের উন্নয়ণ কর্মকান্ড প্রদর্শনী উপলেক্ষ লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত উন্নয়ন কনসার্টের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এখন মধ্যম আয়ের দেশে আছি। ২০২১ সালের মধ্যে উন্নত মধ্যম আয়ের দেশে পৌঁছে যাবো। ২০৪১ সালের মধ্যে বিশ্বের উন্নত দেশ গুলোর মধ্যে অন্যতম হবে বাংলাদেশ। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় গেয়ে লক্ষ্মীপুরকে দেশের অন্যতম একটি মডেল জেলা করা হবে। এরজন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।

মন্ত্রী আরো বলেন, লক্ষ্মীপুরের জনগণের দাবীর পরিপ্রেক্ষিতে গত বছর মজুচৌধুরিরহাটে নৌ-বন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মাসের প্রথম সপ্তাহে নৌ-বন্দর স্থাপনের কাজ শুরু হবে। লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া হয়েছে। এ জেলার শতকরা ৮৫ কৃষক। তাই কৃষি উন্নয়নের লক্ষ্যে এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর নিকট ডিও লেটার পাঠানো হয়েছে। লক্ষ্মীপুর জেলা শহরের মূল সড়ক ৪০ ফুটে উন্নীত করা হবে।

লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ-দাউদকান্দি সড়কের উন্নয়ন কাজের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে আওয়ামী লীগ সরকার। চৌমুহনী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত রেললাইন স্থাপনের জন্য ডিও লেটার দেওয়া হয়েছে। এসময় ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার দ্রুত বিচার দাবী করেন মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930