সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

আলোরপথে এগিয়ে যেতে আরেকবার নৌকায় ভোট দিন : অধ্যক্ষ এম এ সাত্তার

আকাশবার্তা ডেস্ক : 


আলোরপথে এগিয়ে যেতে নৌকা প্রতীকে আর একবার ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় রাখার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার। রোববার দিনব্যাপী লক্ষ্মীপুর-০৩ (সদর) সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়নে গণসংযোগে গিয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় দেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রার কথা ও চিত্র সংবলিত লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামছুদ্দিন সাজু, শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ লক্ষ্মীপুর শাখার অধ্যক্ষ মো. বাবুল হোসেন খাঁন, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন সুজন, দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাহিদ হাসান খাঁনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এদিন নৌকা প্রতীকে ভোট চেয়ে সদর উপজেলার দত্তপাড়া, বাঙ্গাখাঁ, লাহারকান্দি ও ভবানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এম এ সাত্তার। তিনি বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্টের চেয়ারম্যান। এছাড়াও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-০৩ (সদর) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

এমআর/এএইচ-এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930