শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

টেকনাফে ১ লাখ পিস ইয়াবা জব্দ

আকাশবার্তা ডেস্ক : 


টেকনাফে মুন্ডারডেইল এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (১৭ সেপ্টেম্বর) বিজিবি- ২ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, টেকনাফের মুন্ডারডেইল এলাকা দিয়ে ইয়াবার একটি চালান টেকনাফ থেকে কক্সবাজারে পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২ এর সাবরাং বিওপির নায়েব সুবেদার মো. লাল মিয়ার নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি প্লাস্টিকের একটি ব্যাগ হাতে করে রাস্তা থেকে নেমে মুন্ডারডেইল গ্রামের ভেতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করলে ব্যাগটি ফেলে দ্রুত গ্রামের ভেতর পালিয়ে যায় তিনি। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি উদ্ধার করে তার ভেতর থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করেন। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

জব্দ করা ইয়াবাগুলো বিজিবির সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে ঊধ্বর্তন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০