বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

বিচারকের আসনে দুই নায়িকা

বিনোদন ডেস্ক :


দুই প্রজন্মের নায়িকা চম্পা ও জয়া আহসান এবার একসঙ্গে বসছেন বিচারকের আসনে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার বিচারক হচ্ছেন তারা। গত রোববার জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে খবরটি জানানো হয়। চম্পা-জয়া ছাড়াও জুরি বোর্ডে আরও থাকছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন, চিত্রনায়ক আলমগীর ও অভিনেতা আফজাল হোসেন।

জয়া বলেন, ‘ভালো লাগছে ফের নতুন মুখের সন্ধানে কার্যক্রম শুরু হলো। এই প্রতিযোগিতার মাধ্যমে একসময় প্রতিভাবান অনেক শিল্পী পেয়েছিলাম আমরা। তাদের অনেকেই এখন প্রতিষ্ঠিত নাম। তাই এ ধরনের একটি আসরে বিচারক হতে পেরে আমার ভালো লাগছে। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা এমন কিছু শিল্পী বের করে আনতে পারবো, যারা দেশীয় চলচ্চিত্রের আগামীর বিকাশে অবদান রাখবেন।’

চিত্রনায়িকা চম্পা বলেন, ‘নতুন মুখের সন্ধানে ফের শুরু হওয়ায় আমার খুবই ভালো লাগছে। এই কার্যক্রম যদি ঠিকমতো চলতো তাহলে আমাদের চলচ্চিত্রে শিল্পী সংকট থাকতো না। আশা করছি এবারের আয়োজনে আমরা প্রতিভাবান অনেক শিল্পী পাবো।’

উল্লেখ্য, এর আগে ১৯৮৪ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) তিনবার এ কার্যক্রম চালিয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১