রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

চন্দ্রগঞ্জে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ৫১ শিক্ষার্থীর মধ্যে সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক :


জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ ইনষ্টিটিউট কর্তৃক অনুমোদিত লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা শহরে অবস্থিত পিসি টেকনোলজিতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ৫১ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ এবং প্রতিষ্ঠানটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে পিসি টেকনোলজির মিলনায়তনে সনদপত্র বিতরণ ও এক সূধী সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, পিসি টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দিন।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, প্রেসক্লাবের সাবেক সভাপতি কবির আহমদ ফারুক, সহ-সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন ও সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ৫১ জন ছাত্র-ছাত্রীর মাঝে সনদপত্র বিতরণ এবং প্রতিষ্ঠানটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১