সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে নিউইয়র্ক গেলেন অধ্যক্ষ এম এ সাত্তার

নিজস্ব প্রতিবেদক :


প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সপ্তাহব্যাপী সরকারি সফরে শুক্রবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। যাত্রাপথে একদিন তিনি লন্ডনে অবস্থান করবেন।

সফরসঙ্গী হিসাবে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন, ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার। তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-০৩ (সদর) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

বিশেষ সূত্রে জানা যায়, বিশেষ ব্যক্তিত্ব হিসাবে প্রথমবারের মত প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে অধ্যক্ষ এম এ সাত্তার বিদেশ ভ্রমণে যাচ্ছেন। আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফিরে আসার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত অধ্যক্ষ এম এ সাত্তার প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটা তার জন্য একটি সৌভাগ্য।

এদিকে অধ্যক্ষ এম এ সাত্তারকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী মনোনীত করায় লক্ষ্মীপুর-০৩ সদর আসনের আওয়ামী লীগের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগদান করার কথা রয়েছে।

এমআর/এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031