সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বেগমগঞ্জে আ.লীগ নেতার স্মরণ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :


বেগমগঞ্জের আমানউল্যাহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও চন্দ্রগঞ্জ পূর্ববাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ভূঁইয়া স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় চন্দ্রগঞ্জ কারামতিয়া মাদ্রাসা ময়দানে চন্দ্রগঞ্জ পূর্ববাজার পরিচালনা কমিটি এই শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ পূর্ববাজার পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ কারামতিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ এএইচএম আব্দুল হাই, আমানউল্যাপুর ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান মাহমুদ, চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, আমানউল্যাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা খোকন, চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মুনছুর আহাম্মদ, চন্দ্রগঞ্জ পূর্ববাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি নাছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. মহসিন, ব্যবসায়ী হাজী রেজাউল হক চৌধুরী, মো. নূরনবী, আল হেল্লাল প্রমুখ।

মরহুম আব্দুস সাত্তার ভূঁইয়া চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটিরও সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

আলোচনা শেষে মরহুম আব্দুস সাত্তার ভূঁইয়ার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031