মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ ইং ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

‘আ.লীগের প্রার্থী তালিকা অক্টোবরে চূড়ান্ত হবে’

আকাশবার্তা ডেস্ক : 


সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর মাসেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে যেমন দৌড়ঝাঁপ করছেন প্রার্থীরা, তেমনি প্রতিটি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে হাইকমান্ডে এখনো চুলচেরা বিশ্লেষণ চলছে।সূত্র জানায়, আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে এটা মাথায় রেখেই ক্লিন ইমেজসম্পন্ন প্রার্থী দেখে তালিকা তৈরি করা হচ্ছে। এবারের নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য কারো কোনো সুপারিশ বা তদবির কাজে আসবে না। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সোর্সের মাধ্যমে সংগ্রহ করা তথ্য এবং তৃণমূলে প্রার্থীর অবস্থান দেখে তালিকা চূড়ান্ত করা হচ্ছে।

মনোনয়ন বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের ১৭৪ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়েছে- এমন একটি সংবাদ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে। কিন্তু এই সংবাদটি স্রেফ গুজব। এখন পর্যন্ত আওয়ামী লীগ তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেনি। আওয়ামী লীগের প্রার্থী তালিকা অক্টোবরে চূড়ান্ত হবে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ শরিকদের জন্য ৬০-৭০টি আসন ছেড়ে দেবে। তবে আওয়ামী লীগ থেকে কারা কারা মনোনয়ন পাচ্ছেন ঠিক করা হয়নি।’

সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ এমন প্রার্থীদের মনোনয়ন দিতে চায় যারা এককভাবে নিজেদের কারিশমায় জিতে আসার মতো সক্ষমতা রাখেন। এককথায় উইনেবল প্রার্থীদের মনোনয়ন দেয়ার ব্যাপারে দলীয় প্রধানের দিকনির্দেশনা আছে। যেহেতু আগামী নির্বাচন অতীতের তুলনায় আওয়ামী লীগের জন্য অনেক চ্যালেঞ্জিং। সরকারি-বেসরকারি সংস্থাগুলো দীর্ঘদিন ধরে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের সংবাদ এবং দলীয়ভাবে যে তথ্য সংগ্রহ করা হয়েছে তাতে রাজধানীর আসনগুলোতে বর্তমান এমপিদের অবস্থা খুবই নড়বড়ে। কেউই আগামী নির্বাচনে জিতে আসার মতো অবস্থান ধরে রাখতে পারেননি।

এছাড়াও জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ জোটের শরীকদের ঢাকায় কমপক্ষে ৫-৭টি আসন ছেড়ে দিতে হতে পারে এবং দলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতা আছেন যাদের এলাকায় শক্ত অবস্থান না থাকায় রাজধানীতে নির্বাচন করতে আগ্রহী তাদের বিয়য়টা আমলে নিয়ে মনোনয়ন চূড়ান্ত হওয়ার শেষের দিকে আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করার চিন্তা রয়েছে দলটির হাইকমান্ডের।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০