সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বিএন‌পি অনুমতি না নিয়েই লাফালাফি করছে : কা‌দের

আকাশবার্তা ডেস্ক : 


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএন‌পি অনুমতি না নিয়েই লাফালাফি করছে। তারা গত ১০ বছরে কিছু করতে পারে নি। মির্জা ফখরুল দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে খুশি করার জন্যই লাফালাফি করছেন।’

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সম্পাদকমন্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন ওবায়দুল কাদের। রাজধানীতে একই দিনে ১৪ দল এবং বিএনপি’র রাজনৈতিক সমাবেশের ঘোষণা প্রসঙ্গে তিনি এসব কথা বলেছেন।

কাদের বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর রাজধানীতে আওয়ামী লীগের জনসভা বিএনপি’র সঙ্গে পাল্টাপাল্টি সমাবেশ নয়। ‘বিএন‌পি অনুমতি না নিয়েই লাফালাফি করছে। তারা গত ১০ বছরে কিছু করতে পারে নি। মির্জা ফখরুল দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে খুশি করার জন্যই লাফালাফি করছেন।’

কাদের ব‌লেন, ‘এই মুহূর্তে আমরা দেশের রাজনৈতিক অঙ্গনে অশুভ শক্তির পদধ্বনি শুনতে পাচ্ছি। রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ বিএনপি এবং তাদের দোসররা নাশকতার পরিকল্পনা করছে, এমন মেসেজ আমাদের কাছে আছে।’

বিএনপি যে ধরনের হাকডাক শুরু করেছে তাতে করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে ধারণা করছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আজকে তারা জাতীয় ঐক্যের কথা বলছে, কিন্তু কিছুদিন আগে আইআরআইয়ের জরিপ গবেষণায় ফলে দেখা গেছে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার জনপ্রিয়তা ৬৬ পার্সেন্ট এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা ৬৪ পার্সেন্ট। এটা যুক্তরাষ্ট্রের একটি সম্ভ্রান্ত গবেষণা প্রতিষ্ঠানের জরিপ। আমার প্রশ্ন, যে দলের জনপ্রিয়তা সিংহভাগ সেই দলকে বাদ দিয়ে কিভাবে জাতীয় ঐক্য সম্ভব?

জাতীয় ঐক্য প্রক্রিয়া নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এটা কোনো জাতীয় ঐক্য নয়। এটা হচ্ছে নেতায় নেতায় ঐক্য, জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য। এটার কোনো ভবিষ্যৎ নেই । বিএনপির নেতিবাচক রাজনীতির কারণে দেশের জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। জনগণ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রতি আস্থাশীল।

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, ‘আমাদের অর্ধেক নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন। আমরা কেন সংঘাতে যাব? আমাদের নেত্রী বলে দিয়েছেন, আমরা আমাদের কর্মসূচি পালন করব। আমাদের কোনো পাল্টা কর্মসূচি নেই। অহিংসা আন্দোলন হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব কিন্তু সহিংসতা হলে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।’

আগামী মাসের প্রথম সপ্তাহে দেশব্যাপী গণসংযোগ করবে আওয়ামী লীগ। রাস্তা অবরোধ করে কোনো সভা সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানান দলটির সাধারণ সম্পাদক। তিনি বলেন, জনগণের দুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো সমাবেশ আমরাও করবো না, করতে দেয়াও হবে না। প্রেসক্লাবের সামনে, পল্টনে কোনো সমাবেশের অনুমতি দেয়া হবে না।

ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় ঐক্যের কথা বলছে। দেশের ৬৬ শতাংশ মানুষ যে দল ও নেত্রীকে সমর্থন করে, এই সিংহ ভাগকে বাদ দিয়ে কীভাবে জাতীয় ঐক্য? এটা এটা তো জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য। জনতা নয়, নেতায়-নেতায় ঐক্য। এই পাঁচমিশালী জগাখিচুরি ঐক্যের কোনও ভবিষ্যত আছে বলে আমরা মনে করি না।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930