সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন
ফাইল ছবি

বঙ্গোপসাগরে মহড়ার সময় বিস্ফোরণে ২ নৌ সেনার মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :


বঙ্গোপসাগরে মহড়া চলাকালে টেস্ট ফায়ারিংয়ে কার্তুজ বিস্ফোরণে নৌবাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর সীমানার বাইরে গভীর সাগরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, নৌবাহিনীর একটি জাহাজে গভীর সাগরে গিয়ে ফায়ারিং অনুশীলন করছিলেন নৌ সদস্যরা। অস্ত্র তাক করে অনুশীলনের সময় দুইটি কার্তুজের হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে দুজনের মৃত্যু হয়। মহড়ায় আহতদের নৌবাহিনী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।নিহত দুইজন জুনিয়র কমিশনড অফিসার।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930