সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

বিএনপি না এলেও ঐক্য প্রক্রিয়া-ফ্রন্ট নির্বাচনে আসবে

আকাশবার্তা ডেস্ক : 


নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি না এলে যুক্তফ্রন্ট বা ঐক্য প্রক্রিয়া ইলেকশনে আসবে না, এমন মনে করার কোনো কারণ নেই। রোববার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পর আন্দোলন বা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছেন কিনা- এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, এক মাসের মধ্যে আন্দোলনের কথা মওদুদ সাহেব বলেছেন না…, তিনি যে অর্থে বলেছেন উনি ভেবেছেন বিশাল একটা সাগরের উত্তাল উর্মিমালা চলে আসবে রাজপথে, মওদুদ সাহেবদের ক্ষমতায় বসানোর জন্য। সেই পরিবর্তন এক মাসে হবে না। এক মাসে দেখবেন, শিডিউল যখন ঘোষণা হবে কতজন এসে নির্বাচনে অংশ নেয়।

‘এই ঐক্য, এই প্রক্রিয়া, এই যুক্তফ্রন্ট- আমার তো বিশ্বাস তারা সবাই নির্বাচনে আসবে। যে যেটাই বলুন, আমি কাউকে আক্রমণ করছি না। সে পথটা খোলা আছে। যুক্তফ্রন্ট, ঐক্য প্রক্রিয়া কি ইলেকশনে আসবে না মনে করেন, বিএনপি না এলে তারা আসবে না? সেটা মনে করার কোনো কারণ নেই। খোঁজ-খবর আমাদেরও আছে।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৫ সেপ্টেম্বর ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ এবং ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন ‘যুক্তফ্রন্ট’ গঠিত হয়। ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির দাবি নিয়ে জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং যুক্তফ্রন্ট বিএনপির সঙ্গেও আলাপ-আলোচনা করে আসছে।

ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দাবিনামা তো আসবেই। বিরোধী দল যা আদায় করা যায় সেটা নিয়ে দাবি করবেই। এ নিয়ে আমাদের মধ্যে কোনো অসহিষ্ণুতা নেই। আমরা সরকারের আছি, আমাদের সহিষ্ণুতা দেখাতে হবে। ইলেকশনের ছবি, এখন যে আন্দোলনের ছবি সেটা থাকবে না। ওই ছবিটা অংশগ্রহণের, উৎসব মুখর পরিবেশের যে দৃশ্যপট সেটাই দৃশ্যমান হবে।

যুক্তফ্রন্ট আগামী নির্বাচনে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে কি- এমন প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা তো স্বাগত জানাবো, আসুক না। ফ্যাক্টর হবে কিনা, সেটা জনগণ ঠিক করবে, দেশের মানুষ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930