সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

হাতকড়াসহ পুলিশের কাছ থেকে জামায়াত নেতা ছিনতাই

আকাশবার্তা ডেস্ক : 


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের কাছে গ্রেপ্তার হওয়া জামায়াত নেতা আলাউদ্দিন আল আজাদকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মীরা।

সোমবার (০১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহম্মেদ।

তিনি জানান, আজাদের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাঁধাদানের অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে। এসব মামলায় দুপুরে তাকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে থানায় আনা হচ্ছিল। এসময় আজাদের নিকটাত্মীয় ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকার নেতৃত্বে আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মী বাধা দেয়। এক পর্যায়ে তারা হাতকড়াসহ পুলিশের কাছ থেকে আজাদকে ছিনিয়ে নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) শারাফত ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুনরায় আজাদকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। আলাউদ্দিন আল আজাদ উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংরি গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। তিনি উল্লাপাড়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031