সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া
প্রতিকী ছবি

দুলাভাইয়ের ধর্ষণে ৫ম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

আকাশবার্তা ডেস্ক : 


নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কনুড়া গ্রামের ৫ম শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ উঠেছে তার দুলাভাইয়ের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে অভিযুক্ত জামাই আব্দুল মোতালিবসহ (৩৫) চারজনের নাম উল্লেখ করে গত ২৭ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় সোমবার রাতে ময়মনসিংহের ভালুকা থেকে আব্দুল মোতালিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার সকালে তাকে নেত্রকোনা জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আব্দুল মোতালিব কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কনুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

পরিবারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা কলমাকান্দা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রব জানান, নির্যাতনের শিকার মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। মোতালিব ওই বাড়ির জামাই হওয়ার সুবাদে নিয়মিত সেখানে আসা-যাওয়া করতো। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার সে মেয়েটিকে ধর্ষণ করে। হঠাৎ মেয়েটির শারীরিক অবস্থার পরিবর্তন হলে বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসে।

কিছুদিন আগে অভিভাবকরা শিশুটির শারীরিক অবস্থা পরিবর্তন হওয়ায় তাকে ডাক্তারের কাছে নিয়ে যান। চিকিৎসক চেকআপের পর জানায় মেয়েটি আট মাসের অন্তঃসত্ত্বা। পরে তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা খুলে বলে।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031