সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে যুবলীগের কর্মী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়ন যুবলীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।

ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবদুর রহিম মিন্টুর সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক কুদ্দুস পাটওয়ারীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শামছুদ্দিন সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহিদুজ্জামান বেগ বাবলু, আওয়ামী লীগ নেতা সৌরভ হোসেন রুবেল পাটওয়ারী, সদর (পূর্ব) উপজেলা যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, যুগ্ম-আহ্বায়ক রূপম হাওলাদার ও মমিন উল্যা প্রমুখ।

বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করছে। আওয়ামী লীগের আমলেই দেশ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে। দেশের মানুষ এখন শান্তিতে বসবাস করছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা উন্নয়নের নামে লুটপাটে ব্যস্ত ছিল। তারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের আমলে মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। ফের দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে বিএনপি বিভিন্ন ষড়যন্ত্রের চক আঁকছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930