সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

হাইতিতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১১

 আন্তর্জাতিক ডেস্ক :


ক্যারিবিয়ান সাগরের দ্বীপ রাষ্ট্র হাইতিতে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১১ জন। স্থানীয় সময় শনিবার (৬ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে দেশটির উত্তর-পশ্চিম উপকূলের পোর্ট-দে-পাইক্স শহরের ১৯ কিলোমিটার (১২ মাইল) উত্তর-পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১১ দশমিক ৭ কিলোমিটার গভীরে।

সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পে ক্যারিবিয়ান দেশটির অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের মুখপাত্র এডি জ্যাকসন অ্যালেক্সিস সংবাদ সংস্থা এএফপিকে জানান, ভূমিকম্পে এরইমধ্যে ১১ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে।

২০১০ সালে দেশটিতে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছিল অন্তত ২ লাখের বেশি মানুষ। আহত হয়েছিলেন অন্তত ৩ লাখের বেশি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930