মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

২০ অক্টোবরের পর ৩শ’ আসনে জাপা প্রার্থীর নাম ঘোষণা : এরশাদ

আকাশবার্তা ডেস্ক : 


আগামী ২০ অক্টোবরের পর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩০০ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

দুই দিনের সফরে সোমবার (৮ অক্টোবর) রংপুরে এসে নগরীর বাসভবন স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) খালেদ আকতার, রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ফখরুজ্জামান জাহাঙ্গীর, মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, খতিবার রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুন্সি আব্দুল বারী, শামীম সিদ্দিকী, প্রচার সম্পাদক মমিনুল ইসলাম রিপন প্রমুখ।

জাপা চেয়ারম্যান বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব প্রস্তুতি শেষ করেছে জাতীয় পার্টি। প্রার্থী তালিকাও চূড়ান্ত করা হয়েছে। এখন শুধু ঘোষণাই বাকি। আগামী ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ থেকে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা হবে।

জাপার নেতৃত্বে কোন্দল নিয়ে অভিযোগ প্রসঙ্গে এরশাদ বলেন, আমার স্ত্রী (জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ) ও ছোট ভাইয়ের (কো-চেয়ারম্যান জিএম কাদের) কোনো দ্বন্দ্ব নেই। জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ক্ষমতায় যাওয়াই আমাদের লক্ষ্য।

তিনি রংপুরকে জাতীয় পার্টির দুর্গ উল্লেখ করে বলেন, এখানে কেউ ফাটল ধরাতে পারবে না। নির্বাচনে বিএনপির অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আমি তো বিএনপির কথা বলতে পারবো না। নির্বাচনে আসা না আসা তাদের ব্যাপার। আগামীতে কী হবে তাতো আমি বলতে পারি না।

নির্বাচন নিয়ে শঙ্কার বিষয়ে এরশাদ আরও বলেন, সাংবিধানিক দায়বদ্ধতা থেকে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এতে শঙ্কার কিছু নেই।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০