সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

দুই ছবির গল্পে মৌসুমী

বিনোদন ডেস্ক :


সময় বদলেছে। তাই চিত্রনায়িকা মৌসুমী অভিনীত চরিত্র ও অভিনয়ের ধরনও বদলেছে। এখনকার ছবিতে একটু অন্যলুকেই দেখা যায় তাকে। গত শুক্রবার মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত একটি চলচ্চিত্র। এক সপ্তাহ পর আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে নায়িকার অভিনীত নতুন আরেকটি ছবি। এর শিরোনাম ‘নায়ক’। এটি পরিচালনা করেছেন যুগল পরিচালক ইস্পাহানী আরিফ জাহান। নির্মাতারা জানান, এরইমধ্যে ‘নায়ক’ মুক্তির চূড়ান্ত প্রস্তুতি নিয়েছেন তারা। ১২ অক্টোবর সারা দেশব্যাপী ষাটটিরও অধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। এতে মৌসুমীর ছোট বোনের চরিত্রে অভিনয় করেছেন অধরা খান।
এতে নায়কের ভূমিকায় আছেন বাপ্পী চৌধুরী। এই ছবিতে অদিতি খান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মৌসুমীকে। তিনি বলেন, ‘এর আগেও আমি ইস্পাহানী আরিফ জাহানের নির্দেশনায় চলচ্চিত্রে অভিনয় করেছি। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিদ্রোহী বধূ, লাট সাহেবের মেয়ে, মোস্তফা ভাই ও সন্ত্রাসী মুন্না। প্রতিটি চলচ্চিত্রে অভিনয়ের জন্যই সেসময় আমি বেশ সাড়া পেয়েছিলাম। তাদের নির্মাণের প্রতি আমার আস্থা আছে।
তারা অনেক যত্ন নিয়ে ধীরে ধীরে কাজ করেন। যে কারণে চলচ্চিত্রের নির্মাণও অনেক ভালো হয়। নায়ক নির্মাণের ক্ষেত্রেও তারা সেই চেষ্টাই করেছেন। তাই আশা করছি দর্শকের ভালো লাগবে নায়ক চলচ্চিত্রটি।’ প্রসঙ্গত, গত শুক্রবার মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত একে সোহেল পরিচালিত ‘পবিত্র ভালোবাসা’ চলচ্চিত্রটি। এদিকে সম্প্রতি রাশেদ রাহা নির্মিত প্রথম চলচ্চিত্র ‘নোলক’র কাজও শেষ করেছেন মৌসুমী। এর বাইরে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ও মৌসুমী অভিনীত ‘রাত্রির যাত্রী’ চলচ্চিত্রটি আগামী ১৪ ডিসেম্বর মুক্তি পাবার কথা রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930