সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

ভ্রমণ কন্যাদের লক্ষ্মীপুর সফর

আকাশবার্তা ডেস্ক : 


‘নারীর চোখে বাংলাদেশ’ শ্লোগান নিয়ে মেয়েরা স্কুটারে করে ভ্রমন করছে সারাদেশ। তারই অংশ হিসেবে আজ ৬ষ্ঠ ধাপে ৩০তম জেলা লক্ষ্মীপুর সফরে এসে পৌছেছে ভ্রমণ কন্যারা। বুধবার সকালে তারা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আলোচনায় মিলিত হয়। এ সময় নারীর ক্ষমতায়ন, খাদ্য-পুষ্টি, আত্মরক্ষা, নিরাপদ ভ্রমণ, স্বাস্থ্য সচেতনতা ও বাল্য নিয়ে কথা বলেন তারা।

বাংলাদেশের নারীদের ভ্রমণে উৎসাহিত করে তোলার জন্য অনলাইন ভিত্তিক গ্রুপ ট্রাভেলেটস অব  বাংলাদেশ এর আয়োজন করেন। স্কুটারে ভ্রমণে অংশ গ্রহণকারীরা হলেন, ঢাকা মেডিকেল কলেজের ডা. সাকিয়া হক, ডা. মানসী সাহা তুলি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মুন্তাহা রুম্মান অর্থী ও নুসরাত জাহান রিজভী। পরে তারা লক্ষ্মীপুরের দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন শেষে চাঁদপুর জেলার উদ্দেশ্যে রওনা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930