বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

স্টেজ শোতে ব্যস্ত অপু

বিনোদন ডেস্ক :


চলচ্চিত্রের রঙিন পর্দার তারকাদের প্রতি সাধারণ দর্শকদের নানা কৌতূহল থাকে। কাছ থেকে প্রিয় তারকাকে দেখে তাদের অনেকেরই চোখ যেন কপালে উঠে যায়! এমনিতে রূপালি জগতের মানুষদের সামনাসামনি দেখার সুযোগ কমই হয় ভক্তদের। বিশেষ করে কোথাও স্টেজ শো হলে দর্শকরা তাদের পছন্দের তারকাকে সরাসরি দেখতে পান। এ কারণে স্টেজ শো’র বিষয়ে দারুণ আগ্রহী অপু বিশ্বাস। ভক্তদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা থেকে স্টেজ শো করে থাকেন নায়িকা।

আগামী ১৩ অক্টোবর সকালের ফ্লাইটে সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস। সঙ্গে থাকছে তার সন্তান জয়। সেখানে ১৪ অক্টোবর একটি শোতে পারফর্ম করবেন অপু। তার সঙ্গে পারফর্ম করবে ফ্লাই ফারুক ড্যান্স গ্রুপ। অপু জানান, এবারই প্রথম তার সঙ্গে কোনো ড্যান্স গ্রুপ দেশের বাইরে পারফর্ম করতে যাচ্ছে। গতকাল দুপুরে আমার সংবাদকে অপু বলেন, ‘স্টেজ শোর পর জয়কে নিয়ে সিঙ্গাপুরে ঘুরবো। আমার অনেক দিনের ইচ্ছে ছিলো জয়কে নিয়ে সিঙ্গাপুর বা অন্যান্য দেশে যাবার। অবশেষে যেতে পারছি, এটাই অনেক ভালোলাগার।’ নায়িকা আরও জানিয়েছেন, আগামী ১৭ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

অপু বিশ্বাস এরইমধ্যে প্রায় শেষ করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শুশুরবাড়ি জিন্দাবাদ টু’ চলচ্চিত্রের কাজ। শিগগিরই শুরু হবার কথা রয়েছে তার অভিনীতব্য রবিন খানের ‘কানাগলি’ ছবির শুটিং। অপু অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পাঙ্কু জামাই’। এতে তার বিপরীতে ছিলেন শাকিব খান। এর বাইরে আজ অপু বিশ্বাসের জন্মদিন। প্রথম প্রহরেই একমাত্র পুত্র জয়কে নিয়ে জন্মদিনের কেক কাটেন এই তারকা।

আজ দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের ‘তারকাকথন’-এ অংশ নিবেন তিনি। নায়িকা জানিয়েছেন, আজ বিকেলে ভক্ত-অনুসারীদের আয়োজনে একটি অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন তিনি। এছাড়া সন্ধ্যায় ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে একটি অনুষ্ঠানে পারফর্ম করবেন। অপু আরও জানান, তার বন্ধু ইভান শাহরিয়ার সোহাগও আলাদাভাবে তাকে নিয়ে জন্মদিনের বিশেষ আয়োজন করছেন।

‘অন্যান্য বছরের জন্মদিনের চেয়ে আমার এবারের জন্মদিন একটু বেশিই ব্যস্ততায় কাটবে। কিছু কিছু পরিকল্পনার কথা আমি আগে থেকেই অবগত। আবার কিছু কিছু পরিকল্পনা আমাকে জানতে দেয়া হচ্ছে না। বিষয়টা আমি ভীষণ উপভোগ করছি। সবাই আমাকে এতো ভালোবাসেনÑএটা জন্মদিন আসলে যেন একটু বেশিই উপলদ্ধি করি’, বললেন অপু বিশ্বাস।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১