বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে নির্বাচিত হয়েছে বাংলাদেশ

আকাশবার্তা ডেস্ক : 


বাংলাদেশ আগামী ২০১৯-২০২১ মেয়াদে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১২অক্টোবর) জাতিসংঘ সাধারণ পরিষদে সদস্য রাষ্ট্রসমূহের সরাসরি গোপন ভোটের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘ ৭৩তম সাধারণ পরিষদের সভাপতি মারিয়া ফার্নানদা এস্পিনোসা।

গোপন ব্যালটে নির্বাচন শেষ হওয়ার পর ভোট গণনা শেষে স্থানীয় সময় বেলা ১২টায় ফল ঘোষণা হয়। মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ার জন্য ৯৭ ভোটের প্রয়োজন থাকলেও বাংলাদেশ জিতে নেয় ১৭৮ সদস্য রাষ্ট্রের ভোট। বিপুল ভোটে জয়লাভ করায় বাংলাদেশকে অভিনন্দন জানান উপস্থিত জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধিরা।

এই বিজয় গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা সর্বোপরি আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রার প্রতি বিশ্ব সম্প্রদায়ের আস্থার প্রতিফলন বলে সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের কাছে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উঠে আসে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সময়োপযোগী মানবিক ও সহানুভূতিশীল পদক্ষেপ গ্রহণের কথা যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরও সমুজ্জ্বল করেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চলতি মেয়াদে গত ২০১৫-২০১৭ পর্যন্ত বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। এশিয়া প্রশান্ত গ্রুপ থেকে এই নির্বাচনে বাংলাদেশের পাশাপাশি ভারত, বাহরাইন, ফিজি ও ফিলিপাইন নির্বাচিত হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১