সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

আ.লীগের জোটে যোগ দিচ্ছেন কাদের সিদ্দিকী ও কর্নেল অলি!

আকাশবার্তা ডেস্ক : 


ভোটের আগে জোটের রাজনীতিতে শুরু হয়েছে নতুন মেরুকরণ। ড. কামাল হোসেনের নেতৃত্ব সরকারবিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জেএসডি। জাতীয় ঐক্যফ্রন্ট আত্মপ্রকাশের পর পরই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ওঠেছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ এবং কর্নেল (অব.) অলি আহমেদের এলডিপি আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যোগ দিতে পারে যে কোনো সময়।

আওয়ামী লীগের একটি সূত্র জানায়, কাদের সিদ্দিকী ও কর্নেল অলি আহমেদের সঙ্গে এরই মধ্যে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় দুই নেতাই সরকার সমর্থক জোটে শর্ত সাপেক্ষে যোগ দিতে আগ্রহের কথা জানান। তাদের দেয়া শর্ত ও আগ্রহের কথা এরই মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকেও জানানো হয়েছে।

সূত্র জানায়, কাদের সিদ্দিকী ও অলি আহমেদের জোটভুক্ত করার ব্যাপারে প্রধানমন্ত্রী ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ঘোষণা দেবে কৃষক শ্রমিক জনতা লীগ এবং এলডিপি।

এ বিষয়ে জানতে দুই নেতার সঙ্গে যোগাযোগ করা হলে দুজনই কথা বলতে রাজি হননি।

উল্লেখ্য, ১৯৯৯ সালে আওয়ামী সরকারের কিছু কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে নেতিবাচক সমালোচনা করায় দল থেকে কাদের সিদ্দিকীকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তিনি কৃষক শ্রমিক জনতা লীগে গঠন করে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যান। বিভিন্ন সময়।শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সমালোচনা করলেও বিএনপির নেতৃত্বাধীন জোটে কখনো যোগ দেননি কাদের সিদ্দিকী।

কর্নেল (অব.) অলি আহমেদ একসময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ঘণিষ্ঠ সহচর ছিলেন। বিএনপি শাসনামলে একাধিকবার তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বিএনপির শীর্ষনেতাদের সঙ্গে মতবিরোধের কারণে ২০০৬ সালে দল থেকে পদত্যাগ করেন। গড়ে তোলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। পরে ২০১৪ সালের নির্বাচনকে সামনে রেখে অলি যুক্ত বিএনপি নেতৃত্বাধী ২০ দীয় জোটে।

সূত্র : পূর্বপশ্চিম বিডি. নিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930