মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে আ.লীগ মনোনয়ন প্রত্যাশী এমএ হাসেমের পূজা মন্ডপ পরিদর্শন

ইমরান হোসেন :


লক্ষ্মীপুর-৩ আসনে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী এম এ হাসেম চন্দ্রগঞ্জে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। বুধবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ দেবালয় এবং চন্দ্রগঞ্জ হিন্দু কল্যাণ সংঘের আয়োজনে দুটি পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় এম এ হাসেমকে ফুল দিয়ে বরণ করেন, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এরআগে এম এ হাসেম সদর-৩ আসনের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন।

পূজা মন্ডপ পরিদর্শনকালে শিল্পপতি ও আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী এম এ হাসেম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি বলেন, লক্ষ্মীপুর-৩ আসনে বিগত ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আমি নৌকা প্রতীকের প্রার্থী ছিলাম। ওই নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী হিসাবে আমি সর্বোচ্চ ৮২ হাজার ভোট পেয়েছি। আমার চেয়ে নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে কেউ এত ভোট পায়নি। আগামী একাদশ সংসদ নির্বাচনে আমি লক্ষ্মীপুর-৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেন আপনারা নৌকা প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়দেব নাথ, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সভাপতি হাজী ওবায়দুল হক পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ, আওয়ামীলীগ নেতা আব্দুল কুদ্দুছ ও জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলমসহ হিদু সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০