সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ঐক্যের নামে নতুন করে দেশে ষড়যন্ত্র চলছে : আইনমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক : 


আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, ‘ঐক্যের নামে নতুন করে দেশে ষড়যন্ত্র চলছে। আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আপনারা ঐক্য করেন, কোনও আপত্তি নাই। যে ঐক্য নীতিহীন, স্বাধীনতাবিরোধীদের কথা বলে, সেই ঐক্যের সঙ্গে বাংলার জনগণ যাবে না।’

শুক্রবার (১৯ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা পৌর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি কসবা শাখার আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় কসবা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. আবু ইউসুফ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আনিসুল হক ভূইয়া, মন্ত্রীর একান্ত সচিব রাশেদুল কাউছার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, এমজে হাক্কানী, কাজী আজহারুল ইসলাম, রহুল আমীন ভূইয়া বকুল। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ শিক্ষক সমিতির নেতারা এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। যারা রাজনীতি করেন, তারা ঐক্য করেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যে ঐক্য নীতিহীন, যে ঐক্য বাংলাদেশের বিরুদ্ধে যায়, যে ঐক্য স্বাধীনতা বিরোধীদের কথা বলে, সেই ঐক্যের সঙ্গে বাংলার জনগণ যাবে না।

মন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনে শিক্ষক হিসেবে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে ভালো-মন্দ যাচাই বাছাই করে সাদাকে গ্রহণ করবেন বলে প্রত্যাশা করি।’ এসময় মন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। পরে শিক্ষকদের দাবিতে তিনি শিক্ষককল্যাণ ফান্ডে ২৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930