সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বহিষ্কৃতদের নেতৃত্বে বিকল্প ধারার পাল্টা কমিটি

আকাশবার্তা ডেস্ক : 


শুক্রবার সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এসে নতুন কমিটি গঠনের কথা সাংবাদিকদের জানান অ্যাডভোকেট শাহ আলম বাদল, যাকে এক সপ্তাহ আগে বহিষ্কার করেছিলেন বি চৌধুরী।

নিজেদের বিকল্প ধারার ‘মূল ধারা’ হিসেবে দাবি করে তিনি শিগগিরই কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার ঘোষণাও দেন।

বিএনপিকে নিয়ে গঠিত কামালের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ না দেওয়ার পর তার বিরোধিতা করেছিলেন বিকল্প ধারার নেতা বাদল।

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের দিনই দলের সহসভাপতি বাদলসহ কয়েকজনকে বহিষ্কার করেন বিকল্প ধারা সভাপতি বি চৌধুরী।

তার এক সপ্তাহের মধ্যে পাল্টা পদক্ষেপ এল। বাদলদের উদ্যোগের বিষয়ে বিকল্প ধারার নেতা বি চৌধুরী কিংবা আবদুল মান্নানের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাদল বলেন, “আজকে আমাদের জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ছিল। এসে দেখি তা বাতিল করা হয়েছে। কার ইশারায় আমাদের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করা হল, তা আমরা জানি না।

“আমরা গঠনতন্ত্রের ৫/২ ধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জনাব এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (সভাপতি), আবদুল মান্নান (মহাসচিব) ও মাহি বি চৌধুরীকে (যুগ্ম মহাসচিব) দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

“আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরাই বিকল্প ধারার মূল ধারা,” দাবি করেন বাদল।

তিনি জানান, তারা বিকল্প ধারার সভাপতিমণ্ডলীর সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারীর নেতৃত্বে নতুন কমিটি গঠন করেছেন।

অধ্যাপক নুরুল আলমকে পাশে রেখে বাদল বলেন, “মহাসচিব আমি সহসভাপতি শাহ আহমেদ বাদল। অন্যান্য পদে কয়েকদিন মধ্যে আমরা মনোনয়ন দেব।”

শৃঙ্খলাভঙ্গ করে থাকলে বি চৌধুরীকে বহিষ্কার কেন করলেন না- প্রশ্ন করা হলে বাদল বলেন, “উনি শ্রদ্ধেয় ব্যক্তি, সেজন্য তাকে অব্যহতি দেওয়া হয়েছে।”

পরবর্তী পদক্ষেপ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমরা শিগগিরই জাতীয় ঐক্যফ্রন্টের সাথে সম্পৃক্ত হব।”

বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব বি চৌধুরী খালেদা জিয়ার আমলে রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়তে বাধ্য হওয়ার পর প্রায় দেড় দশক আগে বিকল্প ধারা গঠন করেন। দলের মহাসচিব মান্নানও বিএনপির সংসদ সদস্য ছিলেন।

একাদশ সংসদ নির্বাচনের আগে সম্প্রতি কামাল হোসেনের নেতৃত্বে নতুন জোট গঠনের প্রক্রিয়ায় ছিলেন বি চৌধুরী। কিন্তু বিএনপি তাতে যোগ দিতে চাইলে তাদের জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ার শর্ত দেয় বিকল্প ধারা।

বিএনপির স্পষ্ট বক্তব্য না আসার মধ্যে তাদের নিয়ে জোট গঠনে কামাল হোসেন এগিয়ে গেলে জাতীয় ঐক্যফ্রন্টে আর যোগ দেয়নি বি চৌধুরীর দল।

সুত্র : বিডিনিউজ২৪ ডটকম

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930