সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

রোববার জেনেভা যাচ্ছেন রাষ্ট্রপতি

বাসস :


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০১৮ এর ৫ দিনব্যাপী সম্মেলনে যোগদান উপলক্ষে আগামীকাল রোববার (২১অক্টোবর) রাতে জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর জেনেভায় জাতিসংঘ দফতরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপতি বিশ্ব নেতাদের সঙ্গে বিনিয়োগ সম্মেলন এবং হোমল্যান্ড এন্ড গ্লোবাল সিকিউরিটি বিষয়ক ২০তম বার্ষিক অধিবেশনে যোগ দিতে আগামীকাল রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে জেনেভার উদ্দেশ্যে যাত্রা করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন শনিবার (২০অক্টোবর) এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি বলেন, সম্মেলনে রাষ্ট্র ও সরকার প্রধানগণ, মন্ত্রী এবং বিশ্বের কোম্পানিগুলোর সিইওগণ যোগ দেবেন। তারা তাদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন।

ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরামের দ্বিবার্ষিক এই সম্মেলনে বিশ্বের ১৬০টি দেশের ৪ হাজারের বেশি বিনিয়োগ স্টেকহোল্ডার অংশ নেবেন।

বিশ্বায়ন ও শিল্পায়নের নতুন যুগে আন্তর্জাতিক বিনিয়োগের জন্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রতি গুরুত্ব দেয়া হবে। এই সম্মেলনে প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই উন্নয়নের জন্য বিনিয়োগ।’

ফোরামের ২০১৮ সম্মেলনের মূল অধিবেশনের উদ্বোধনসহ ৫০টির বেশি ইভেন্ট থাকবে। সম্মেলনে গ্লোবাল লিডারর্স ইনভেস্টমেন্ট সামিট, গ্লোবাল ইনভেস্টমেন্ট গেম চেঞ্জার্স সামিট, মিনিস্টারিয়াল রাউন্ডটেবলস, কনফারেন্স, প্রাইভেট সেক্টর-লিড সেশনস, টেড-স্টাইল প্রেজেনটেশন, হাই-প্রোফাইল স্টেকহোল্ডার রাউন্ডটেবলস, নেটওয়ার্কিং ইভেন্টস, এওয়ার্ড সিরিমনিস এবং ইনভেস্টমেন্ট ভিলেজ ইভেন্ট অনুষ্ঠিত হবে।

প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি জেনেভায় তাঁর ৫ দিনের সফর সমাপ্ত করে ২৬ অক্টোবর দেশে ফিরবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930