সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ক্রিকেট থেকে অবসর নিলেন প্রবীণ কুমার

স্পোর্টস ডেস্ক :


ভারতের ডানহাতি সুইং বোলার প্রবীণ কুমার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। জাতীয় দলের হয়ে সর্বশেষ ছয় বছর আগে মাঠে নামেন তিনি। এরপর চালিয়ে যাচ্ছিলেন ঘরোয়া লিগ এবং ফ্রাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলো। কিন্তু এবার আর ক্রিকেটার হিসেবে মাঠে না নামার সিদ্ধান্ত নিলেন তিনি। কোচিংয়ের দিকে মনোযোগ দেবেন বলেও জানান প্রবীণ।

ভারতের হয়ে ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় তার। এরপর টিম ইন্ডিয়ার হয়ে ৮৪টি ম্যাচ খেলেছেন। এরমধ্যে মাত্র ৬ টেস্টে সুযোগ পেয়েছেন তিনি। জাতীয় দলের জার্সি পরে সর্বশেষ মাঠে নেমেছেন ২০১২ সালে। অবসর নেওয়ার ব্যাপারে প্রবীণ কুমার বলেন, ‘ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি। অবসরের ব্যাপারে আমি অনেক ভেবেছি এবং এটাই অবসর নেওয়ার সঠিক সময় বলে মনে করছি।’

উত্তর প্রদেশের শহর মিরাটের ছেলে প্রবীণ কুমার তার ক্যারিয়ারের জন্য পরিবার, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং রাজিব শুক্লাকে ভারতের হয়ে খেলার স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ায় ধন্যবাদ জানিয়েছেন। তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘সিবি’ সিরিজে দারুণ পারফর্ম করা। আর ক্যারিয়ারের অন্যতম খেদ হয়তো ভারতের ২০১১ বিশ্বকাপের প্রাথমিক দলে থেকেও শেষ পর্যন্ত ডেঙ্গুয় আক্রান্ত হয়ে খেলতে না পারা।

প্রবীণ কুমার জাতীয় দলের পাশপাশি আইপিএলে কিংস ইভিলেন পাঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাট লায়নস এবং রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে মাঠে নেমেছেন। ক্রিকেটকে বিদায় জানিয়ে কোচিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন প্রবীণ কুমার। এখন দেখার বিষয় কোচ হিসেবে তত কতটা সামনে এগোতে পারেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930