বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

আ.লীগ নেতা জাহেদী দুই ফুটবলারকে হারিয়ে নির্বাচিত

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী হয়ে হেরে গেছেন দুই সাবেক ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির ও শফিকুল ইসলাম মানিক। এই পদে জয়লাভ করেছেন ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা শাহরিয়ার জাহেদী। এছাড়া ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরিফ ও ফাহাদ করিমও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

বাফুফে সহ-সভাপতি নির্বাচনে দলীয় শক্তি ও আর্থিক সক্ষমতা প্রভাবক হিসেবে কাজ করে বলে বিগত নির্বাচনগুলোতে অভিযোগ উঠত। এবারও দুই ফুটবলারের পরাজয়ে সে অভিযোগ ওঠার সুযোগ থাকছে।

দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে জয়লাভ করেছিলেন শাহরিয়ার জাহেদী। তিনি ২০২৩ সালে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কমিটিতে সহ-সভাপতি পদে ছিলেন। বাফুফে নির্বাচনে অংশ নিয়ে ১১৫ ভোট পেয়ে প্রথম সহ-সভাপতি হয়েছেন তিনি।

রাজনীতি ও ব্যবসার পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত জাহেদী। তিনি যশোরের শামসুল হুদা একাডেমির প্রতিষ্ঠাতা। সেই একাডেমি থেকে জাতীয় দল ও প্রিমিয়ার ফুটবল লিগে খেলছেন অনেকে।

প্রসঙ্গত, ১২৩ ভোট পেয়ে এবারের নির্বাচনে বাফুফের সভাপতি নির্বাচিত হয়েছে তাবিথ আউয়াল। এর মধ্য দিয়ে বাফুফের সভাপতি পদে সাবেক ফুটবলার কাজী সালাউদ্দিনের ‘বিতর্কিত’ অধ্যায়ের ইতি ঘটেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০