সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

‘সকল ধর্মই মানবতার কথা বলে’

আকাশবার্তা ডেস্ক : 


স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্মই মানবতার কথা বলে, সম্প্রীতির কথা বলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অসম্প্রদায়িক বাংলাদেশ। যেখানে প্রত্যেকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করবে।

তিনি গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত ‘শারদোৎসব ১৪২৫’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতায় এ কথা বলেন। ফাউন্ডেশনের সভাপতি সুবলচন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য শিক্ষাবিদ ড. জাফর ইকবালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিরীন শারমিন বলেন, শারদীয় দুর্গোৎসব আবহমানকাল ধরে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে আছে। দুর্গাপূজা আমাদের আপন সংস্কৃতিতে হাজার বছরের বাঙালি ঐতিহ্যের সাক্ষ্যবহন করে চলেছে। তিনি সকলের সৌহার্দ্যপূর্ণ অবস্থান আর সাম্যের ভিত্তিতে দেশ গড়ার প্রত্যয় নিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় স্পিকার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। শেষে তিনি পূজামন্ডবে পরিদর্শন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930