রবিবার ৩১শে মে, ২০২৬ ইং ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

লক্ষ্মীপুরের শিশু আবুবকর মাত্র একবছরে মুখস্থ করলো আল কোরআন 

আকাশবার্তা ডেস্ক : 


মাত্র এক বছরে আল কোরআন মুখস্থ করেছে ৯ বছর বয়সী শিশু মুহাম্মদ আবু বকর সিদ্দিক। লক্ষ্মীপুর জেলা শহরে প্রতিষ্ঠিত হযরত ফারুকে আ’যম (রাঃ) তাহফিজুল কোরআন মাদ্রাসার একজন ছাত্র সে। এখানে অধ্যয়নরত অবস্থায় সে পবিত্র কোরআন মুখস্থ করে। এরআগে আল মুঈন একাডেমীতে কোরআন শিক্ষা শুরু হয় তার।

হাফেজ মুহাম্মদ আবু বকর সিদ্দিক সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হোগলডহরী গ্রামের মাওলানা মুহাম্মদ বেলায়েত হোসেন এর দ্বিতীয় ছেলে।

মাওলানা বেলায়েত হোসেন বলেন, একজন আমলওয়ালা কোরআনের হাফেজের সঙ্গে ১০ জন মানুষ বেহেশতে যেতে পারেন। তাই সন্তানকে কোরআনের হাফেজ হিসাবে প্রতিষ্ঠিত করা প্রত্যেক মা-বাবার উত্তম কর্তব্য। অন্যান্য অভিভাবকদের পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, আল কোরআন মুখস্থ করার পর অন্য যেকোনো বিষয়ে পড়ালেখার সুযোগ রয়েছে।

হযরত ফারুকে আ’যম (রাঃ) তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক মুফতী বশির আল হেলাল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন শিখেছে এবং সে অনুযায়ী আমল করেছে তার মাতা-পিতাকে কিয়ামতের দিন এমন একটি মুকুট পরিধান করানো হবে; যার আলো সূর্যের আলোর চেয়েও উজ্জ্বল হবে (আবু দাউদ)।

আরএইচএ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১