সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এবার মাছ চুরির মামলায় জাফরুল্লাহ আসামি

আকাশবার্তা ডেস্ক : 


আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, রাজধানীর এলিফ্যান্ট রোডের কাজী মহিবুর রব নামে এক ব্যক্তি বুধবার রাতে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে জাফরুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।

পরিদর্শক জাবেদ বলেন, আশুলিয়ার মির্জানগর এলাকায় ১৯.৬৩ শতাংশ জমি কিনেছিলে মহিবুর রব। জাফরুল্লাহ সেই জমি দখল করে সেখানে অনধিকার প্রবেশে নিষেধাজ্ঞা দেন। মহিবুরকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদাও দাবি করে আসছিলেন।

জাফরুল্লাহ চৌধুরী তার লোকজন দিয়ে ওই জমিতে থাকা পুকুরের মাছ চুরি করেছেন বলে মামলার বাদী এজাহারে অভিযোগ করেছেন।

টেলিভিশন আলোচনা অনুষ্ঠানে সেনাপ্রধানকে নিয়ে মন্তব্যের জন্য বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে বিএনপি সমর্থক পেশাজীবী নেতা হিসেবে পরিচিত জাফরুল্লাহ চৌধুরীকে নিয়ে। ওই বক্তব্যের জন্য ঢাকায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।

এছাড়া জমি দখলের চেষ্টা, চাঁদা দাবি, লুটপাট, ভাংচুরের অভিযোগে আশুলিয়া থানায় আরও তিনটি মামলা হয়েছে তার বিরুদ্ধে।

সূত্র : বিডিনিউজ২৪ ডটকম

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930