সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

পিকআপের পাটাতনে ৫০ হাজার ইয়াবা : গ্রেপ্তার দুই

আকাশবার্তা ডেস্ক : 


কক্সবাজার থেকে পিকআপটি আসছিল রাজধানী ঢাকায়। তবে কোনো মালামাল ছিল না, পিকআপে ছিল ৫০ হাজার পিস ইয়াবার চালান। এই চালানসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তার দুজন হলেন রুবেল আহাম্মেদ (২৬) ও ফাহিম মিয়া (১৯)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ রোড এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে র‍্যাব-২–এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইয়াবার চালানটি কক্সবাজার থেকে পিকআপে করে ঢাকার কেরানীগঞ্জের এক ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। র‍্যাব-২ গোপন সংবাদ পেয়ে রাত সাড়ে ১১টার দিকে বেড়িবাঁধ রোডের নবীনগর লোহার গেট, রনি স্পেশাল ও এস কে স্পেশাল টিকিট বুকিং কাউন্টারের সামনে অবস্থান নেয়। ঘটনাস্থলের পৌঁছালে পিকআপটি থামার সংকেত দেওয়া হয়। কিন্তু র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপটি নিয়ে রুবেল ও ফাহিম পালানোর চেষ্টা করেন। তবে র‍্যাব তাঁদের ধরে ফেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমে রুবেল ও ফাহিম ইয়াবা থাকার বিষয়টি অস্বীকার করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, পিকআপের স্টিলের পাটাতন কেটে বিশেষভাবে ইয়াবা রাখা আছে। পরে সেখান থেকে ৫০ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাঁরা আরও জানান, কেরানীগঞ্জে পৌঁছানোর পর এসব ইয়াবা ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করা হতো।

সূত্র : প্রথম আলো

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031