সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : রিজভী

আকাশবার্তা ডেস্ক : 


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। বিএনপি যে নির্বাচন করবে সেটি নিরপেক্ষ সরকারের অধীনে, খালেদা জিয়ার নেতৃত্বে হবে। কারণ বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে যত ভোট হয়েছে সব ভোট হয়েছে সন্ত্রাসমুখর, উৎসবমুখর নয়।

শনিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন প্র্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন সুষ্ঠু হয়নি এবং হবেও না। তার অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই উঠে না। বিএনপি যে নির্বাচন করবে সেটি নিরপেক্ষ সরকারের অধীনে এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে। সুতরাং জনগণের মনে বড় ধরনের সংশয় হচ্ছে যে, শেখ হাসিনাই নির্বাচন করবেন না। কারণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে তার বারোটা বাজবে। এই কারণেই তিনি একতরফা নির্বাচনেরই যোগাড়যন্তর করছেন।’

নির্বাচন কমিশনকে দিয়ে সরকার নানা ধরনের নীল নকশা আঁটছেন বলেও অভিযোগ রিজভীর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি দেশে অস্বাভাবিক পরিবেশ তৈরি করে রেখেছেন। একের পর এক কালা কানুন প্রণয়নের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করে আপনারা হানাদারি শাসন টিকিয়ে রাখতে চাচ্ছেন। আর এজন্যই একতরফা নির্বাচন করতে উঠেপড়ে লেগেছেন। সেজন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি করলেই প্রধানমন্ত্রীর চিত্তচাঞ্চল্য সৃষ্টি হয়। কারণ চিরচেনা আওয়ামী সন্ত্রাসের আবহেই আগামী নির্বাচন করতে চান শেখ হাসিনা। কিন্ত আপনাদের সে আশা পূরণ হবে না।’

সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র রিজভীর অভিযোগ, অনলাইন অ্যাক্টিভিস্ট রাজন ব্যাপারীকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু এরপর আর তার হদিস পাচ্ছে না তার পরিবার। র‌্যাব-১০ এর একজন কর্মকর্তা জেলগেট থেকে লিখিত দিয়ে তাকে তুলে নিয়ে যায়।

‘কিন্তু এরপর থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করছে। এটি আতঙ্কজনক, অশুভ কোনোউদ্দেশ্যেই তাকে জেলগেট থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দেশজুড়ে এখনও গ্রেপ্তার চলছে।’ এসব গ্রেপ্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন বিএনপির এই নেতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে বেকসুর খালাস দেওয়ার ভারতের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে দলটির রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘শুক্রবার তাকে (সালাউদ্দিন) শিলংয়ের আদালত বেকসুর খালাস দিয়েছেন। এই রায়ে ভারতীয় বিচার ব্যবস্থার নিরপেক্ষতা ও স্বাধীনতা সম্পর্কে আমাদের শ্রদ্ধা আরও বৃদ্ধি পেলো। ভারত সরকারকে ধন্যবাদ জানাই স্বচ্ছ ও নিরপেক্ষ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য। আমরা আশা করবো,যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সালাউদ্দিনকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হবে।’ এ বিজয় এদেশের গণতন্ত্রকামী মানুষের বিজয় বলেও মন্তব্য করেন রিজভী।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930