সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

দেখতে দেখতে ১০ বছর, আন্দোলন হবে কোন বছর : কাদের

আকাশবার্তা ডেস্ক : 


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করার শক্তি, সামর্থ্য, সাহস ও জনসমর্থন কোনোটিই নেই বিএনপির। তাদের (বিএনপি) কাজই হলো নালিশ করা। দেখতে দেখতে ১০ বছর, আন্দোলন হবে কোন বছর। মানুষ বাঁচে কয় বছর।

শনিবার (২৭ অক্টোবর) বিকেলে বরগুনা তালতলীতে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্যকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওবায়দুল কাদের বলেন, কোরবানির ঈদ গেলে বলে আন্দোলন হবে রোজার ঈদে, রোজার ঈদ গেলে বলে কোরবানির ঈদ- দেখতে দেখতে ২০টা ঈদ চলে গেছে। ১০টা বছর। দেখতে দেখতে ১০ বছর, আন্দোলন হবে কোন বছর। দেখতে দেখতে ১০ বছর, মানুষ বাঁচে কয় বছর।

উপস্থিত জনগণের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ১০ মাস ১০দিন কষ্টের পর সন্তানের জন্ম দেন মা। সেই মা বাংলাদেশের প্রথম সম্মানিত করেছেন বঙ্গবন্ধুর কন্যা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনে সেই প্রতিদান কি আপনারা দেবেন? শুধু আপনারা দিলেই হবে না। এখন থেকে উঠান বৈঠকের মধ্য দিয়ে সবাইকে বোঝাতে হবে বাংলাদেশে নারীদের প্রথম সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

সরকারের উন্নয়ন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘১৬ কোটি মানুষ, ১৫ কোটি মোবাইল কে দিয়েছে? আজকে উপবৃত্তি, শিক্ষাবৃত্তি মোবাইলে পৌঁছে যাচ্ছে এটা কে দিয়েছে? ১০ কোটি মানুষের ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে গেছে এটা কে দিয়েছে?’

বিএনপিকে নালিশ পার্টি আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেছেন, তাদের (বিএনপি) কাজই হলো নালিশ করা। বিভিন্ন জায়গায় নালিশ করে উপায় না দেখে জাতিসংঘ মহাসচিবের নামে ভূয়া চিঠি ইস্যু করে দেখাই করতে পারেননি।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930