সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

শেরে-বাংলা স্মৃতি পদক পেলেন অধ্যক্ষ সরকার জোবায়েদ আলী

নিজস্ব প্রতিবেদক :


শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় শেরে-বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পদক পেয়েছেন লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী। গতকাল ঢাকাস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই পদক ও সনদপত্র প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী।

শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদ কর্তৃক আয়োজিত স্মৃতি পদক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক সচিব ও শেরে-বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ। উপস্থিত ছিলেন, শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম মাওলা ও মহাসচিব মো. আর কে রিপনসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্টজনেরা।

পদকপ্রাপ্ত অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী শিক্ষাক্ষেত্রে এবং সমাজসেবায় অসামান্য অবদান রাখায় শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষনা পরিষদ তাঁকে এই পদকে ভূষিত করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930