সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদার ৭ বছরের জেল

আকাশবার্তা ডেস্ক : 


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার পর এবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে জরিমানা হয়েছে ১০ লাখ টাকা। টাকা না দিলে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে তাকে। সেই সঙ্গে কাকরাইলের যে জমি নিয়ে মামলা হয়েছে, সেটি বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া এ মামলার অন্য তিন আসামিকেও ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ লাখ টাকা জরিমানাও করেছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত অপর তিনজন হলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ-এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এদের মধ্যে খালেদা জিয়া অন্য মামলায় আগে থেকেই কারাবন্দি রয়েছেন। হারিছ চৌধুরী রয়েছেন পলাতক। অপর দুই আসামি বিচারিক কার্যক্রম চলাকালে আদালতের প্রতি অনাস্থা দেখালে সেপ্টেম্বরের শেষ দিকে অন্তর্বর্তী জামিনে থাকা মুন্নাকে কারাগারে পাঠানো হয়। স্থায়ী জামিনে ছিলেন মনিরুল।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজায় গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। চিকিৎসার জন্য গত ৬ অক্টোবর থেকে তাকে কারা তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) রাখা হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬ মামলার মধ্যে এ নিয়ে দ্বিতীয় মামলার রায় ঘোষণা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930