মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

গণভবনে নৈশভোজের ডাক পেল ঐক্যফ্রন্ট

আকাশবার্তা ডেস্ক : 


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে নৈশভোজের দাওয়াত পেয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। সোমবার (২৯অক্টোবর) রাতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে ফোন করে সংলাপের বিষয়ে কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের মোস্তফা মহসিন মন্টুকে ফোন করে সংলাপের জন্য গণভবনে নৈশভোজের দাওয়াত দিয়েছেন। কিন্তু সংলাপ কবে হবে তা ঠিক হয়নি। আগামীকাল মঙ্গলবার বা পরশু বুধবারে সংলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল সংলাপের সময়ের বিষয়ে জাতীয় ঐক্যফ্রন্টকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

মন্টু জানান, তাঁর কাছে ফোন করে ওবায়দুল কাদের জানতে চেয়েছেন, সংলাপে ঐক্যফ্রন্ট থেকে কতজন অংশ নিতে পারে। এ বিষয়ে মন্টু তাঁকে জানিয়েছেন, প্রায় ১৫-২০ সদস্যের একটি দল অংশ নিতে পারে।

গতকাল রোববার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী এবং সাধারণ সম্পাদক বরাবর দুটি চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সে চিঠির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল বিকেলে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে বসতে রাজি আছেন। আওয়ামী লীগ থেকে প্রধানমন্ত্রী নিজেই এ সংলাপে নেতৃত্বে দেবেন।

অন্যদিকে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বানকে স্বাগত জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট। কখন কোথায় কোন সময় হবে নির্দিষ্ট সময় জানলে জাতীয় ঐক্যফ্রন্ট সংলাপে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঐক্যফন্টের নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ। তিনি বলেছেন, আমরা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সংলাপে বসার জন্য আহ্বান জানিয়ে ছিলাম।

আজকে (সোমবার) আমরা জানতে পারলাম আমাদের আহবানে সাড়া দিয়ে আমাদের সংলাপের জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীর ইচ্ছা প্রকাশ করেছেন। আমাদের সাথে বসবেন। আমরা প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এবং আনুষ্ঠানিকভাবে জানালে কখন কোথায় কোন সময় কোন তারিখে হবে আমরা সারা দেব।

সোমবার (২৯অক্টোবর) সন্ধ্যায় মতিঝিল টয়টো টাওয়ারে ঐক্যফ্রন্টের এক জরুরী বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০