বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

ঐতিহাসিক চরিত্রে ওমর সানী

বিনোদন প্রতিবেদক :


ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের মধু দা’কে উপজীব্য করে এবার চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। পরিচালক সাঈদুর রহমান সাঈদ নির্মাণ করবেন ‘মধুর ক্যান্টিন’ শিরোনামের এই ছবি। চিত্রনায়ক ওমরসানী এতে ‘মধু দা’ চরিত্রে অভিনয় করবেন। মুক্তিযুদ্ধের আগে ও পরের নানা ঘটনা ওঠে আসবে এই ছবিতে। এর কাহিনী সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক নিজেই। নির্মাতা বলেন, ‘অনেক ভেবেচিন্তেই ওমরসানীকে মধু দা চরিত্রে চূড়ান্ত করেছি। এর আগে মধু দা’র জীবন কাহিনী সম্পর্কে তাকে অবগত করেছি।

সানীও মধু দা’র জীবনকে উপলদ্ধি করে তার নিজের মধ্যে মধু দা’কে লালন করার চেষ্টা করেছেন। সবমিলিয়ে আমার কাছে মনে হয়েছে মধু দা’র চরিত্রে অভিনয়ের জন্য আমাদের দেশীয় চলচ্চিত্রে ওমরসানীই পারফেক্ট। তাই তাকে নিয়েই কাজ করতে যাচ্ছি।’ সাঈদ আরো জানান, নভেম্বরের প্রথম সপ্তাহেই তিনি ‘মধুর ক্যান্টিন’ চলচ্চিত্রের শুভ মহরত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনেই। এতে অভিনয় প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘এটা হবে আমার অভিনয় জীবনের অন্যতম একটি চলচ্চিত্র। মধু দা’ সম্পর্কে বাংলাদেশের সবাই কম বেশি অবগত।

এমন একটি জানা চরিত্রে অভিনয় করার সুযোগ আমাকে দেবার জন্য আমি কৃতজ্ঞ সাঈদ ভাইয়ের কাছে। আমি মধু দা’র চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য যতো কষ্ট করতে হয়, করবো। কারণ আমি মনে করি, এই চরিত্রের মধ্যদিয়ে আমার ভক্ত-দর্শকের মধ্যে আমি যুগের পর যুগ বেঁচে থাকবো। মধু দা আমাদের দেশের গর্ব।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১