মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জে দুই মাদক কারবারি গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :


লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে হাজিরপাড়া ইউপির বড়বল্লভপুর গ্রামের মাহবুব মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-ওই গ্রামের দুলাল ড্রাইভারের পুত্র রায়হান (৩২) ও একই গ্রামের মৃত আব্দুল আউয়ালের পুত্র জাহিদুন্নবী (৩২)। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই মো. মজিবুর রহমান তপাদার ও এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বড়বল্লভপুর এলাকার মাহবুব মাকের্টে অভিযান চালায়। একপর্যায়ে জনৈক বাবুলের চা দোকানের সামনে থেকে ৪০ পিস ইয়াবাসহ তাদের দুইজনকে আটক করা হয়।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ইয়াবাসহ রায়হান ও জাহিদুন্নবী নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (১৯(১) এর টেবিল ৯(ক)/২৫) মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০