সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

লক্ষ্মীপুরে আলেমদের সাথে অধ্যক্ষ এম এ সাত্তারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক :


লক্ষ্মীপুরে আলেম ওলামাদের সাথে মতবিনিময় করেছেন ঢাকা মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার। মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বটতলী জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদ্রাসা প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট আয়োজিত এ সভায় লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনের প্রায় সকল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও কওমী মাদ্রাসার মুহতামিমগণ উপস্থিত ছিলেন।

ট্রাস্টের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এম সাত্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, চরমটুয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের, জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিস বটতলী’র মুহতামিম মুফতী মামুনুর রশিদ, মান্দারী বাজার বড় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাসার, চন্দ্রগঞ্জ পাঁচপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা হারুনুর রশিদ, দক্ষিণ মাগুরী মাদ্রাসার মুহতামিম মাওলানা মনিরুজ্জামান, লামচরী আজিজিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মাহফুজুর রহমান।

বক্তব্যে অধ্যক্ষ এম এ সাত্তার বলেন, আলেম ওলামাগণ আদর্শ সমাজ বিনির্মাণে কাজ করেন। সমাজে প্রতিষ্ঠিত আলোকিত মানুষগুলোর কারিগর তারাই। মহান মুক্তিযুদ্ধের পর ইসলাম ধর্মের কথা চিন্তা করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই সম্প্রতি কওমী মাদ্রাসাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংসদের বিল পাস হয়েছে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সামছুদ্দিন সাজু, হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল, লক্ষ্মীপুর শ্যামলী আইডিয়াল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের অধ্যক্ষ বাবুল হোসেন খাঁন, দত্তপাড়া কলেজের প্রভাষক মোহাম্মদ খালেদ, মাওলানা নুর মোহাম্মদ, আলাউদ্দিন, কামাল উদ্দিন প্রমুখ।

মতবিনিময় শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নোয়াখালী চরমটুয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা সাব্বির আহম্মদ।

উল্লেখ্য, অধ্যক্ষ এম এ সাত্তার বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশন ও লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী বটতলী জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি। এছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি।

এএইচ/এবি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930