মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় চন্দ্রগঞ্জ থানাধীন বসুদুহিতা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৫)। সে একই এলাকার নুরুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, জিআর ২৩৩/১৪ দায়েরকৃত মামলায় ৩৮১ দন্ডবিধিতে আসামি জাহাঙ্গীর আলমকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন লক্ষ্মীপুর আদালত। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানার এসআই আবু সাঈদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বসুদুহিতা গ্রামের তার নিজ বাড়ি থেকে জাহাঙ্গীরকে গ্রেফতার করেন। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০