সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের নাম ঘোষণা

আকাশবার্তা ডেস্ক :


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রমে দলীয় পার্লামেন্টারি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রমে দলীয় পার্লামেন্টারি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেছেন।

১১ সদস্য বিশিষ্ট এই বোর্ডে গঠনতন্ত্র অনুসারে পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বোর্ডের চেয়ারম্যান এবং মহাসচিব বোর্ডের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন-পার্টির সিনিয়র কো- চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো- চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সুনীল শুভ রায়, আলহাজ্ব আতিকুর রহমান ও মুজিবুর রহমান সেন্টু।

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২১-এর উপধারা ১,২ ও ৩ এবং ২০ এর ১/ক উপধারা অনুসারে পার্টির এই পার্লামেন্টারি বোর্ড গঠন করা হয়েছে।

সূত্র : দৈনিক আমার সংবাদ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930