বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জে বিরোধীয় সম্পত্তি দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ৬

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় সম্পত্তি ও দোকানঘরের দখলকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলে স্থানীয়রা জানায়। তবে পুলিশ ফাঁকা গুলি বর্ষনের কথা স্বীকার করেনি। শুক্রবার সকাল ৮টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, সুমন কর্মকার, ইসমাইল হোসেন, ছেরু মিয়া, আলাউদ্দিন, হারাধন ও বাহার। আহতদের মধ্যে সুমন কর্মকার ও ইসমাইলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে কামাটহাট বাজারের বিরোধীয় দোকানঘরের খরিদ সূত্রে মালিকানা দাবি করে ইসমাইল হোসেনগং দোকানঘরের তালা ভেঙে সম্পত্তি দখলে নিতে আসে। এ সময় ওয়ারিসসূত্রে মালিক সুমন কর্মকার, স্বপন কর্মকার ও প্রদীপ কর্মকার তারা বাধা দেয়। এতে উত্তেজিত হয়ে ইসমাইল হোসেন গংরা তাদের উপর হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং লাঠিচার্জ করে।
আহত সুমন কর্মকার জানায়, মৃত ইন্দ্র মোহন কর্মকারের ওয়ারিস সূত্রে তারা গণিপুর মৌজায় ১৮৯নং খতিয়ানে ৩৪ ডিং সম্পত্তির মালিক হন। কিন্তু ইসমাইল হোসেনগং উক্ত দাগে তার খরিদা সম্পত্তি দাবি করে বার বার আমাদের জমি দখল করার চেষ্টা চালিয়ে আসছেন। আজকে পুনরায় জমি দখল করতে আসলে আমরা বাধা দিই। এ সময় ইসমাইলসহ অন্যান্যরা আমাদের উপর হামলা চালায়। এনিয়ে ১৩২/১৭ নং মিছ মামলা আদালতে চলমান রয়েছে এবং উক্ত সম্পত্তিতে ১৪৪ ধারা জারি রয়েছে আদালতের।

ইসমাইল হোসেন বলেন, ইন্দ্র মোহন কর্মকারের প্রথম সংসারের ছেলে ভবতোষ কর্মকার ও ছায়ারানী কর্মকারের কাছ থেকে উক্ত দাগে আমি ৬ শতাশ ভূমি খরিদ সূত্রে মালিক। তিনি বলেন, ভবতোষ এবং ছায়ারানী তারাও ইন্দ্র মোহন কর্মকারের সন্তান। আমি তাদের দুই ভাইবোনের কাছ থেকে ২৫ লক্ষ টাকায় ৬ শতাংশ জমি খরিদ করেছি। কিন্তু ইন্দ্র মোহন কর্মকারের দ্বিতীয় সংসারের সন্তানরা আমার জমি বুঝে নিতে দিচ্ছেনা। তবে শুক্রবার সকালে জমি ও দোকানঘর দখল করতে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। ইসমাইল হোসেন একই এলাকার ধন্যপুর গ্রামের গোফরান মিয়ার ছেলে।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার এসআই কবির হোসেন বলেন, বিরোধীয় সম্পত্তি দখল নিয়ে দুইপক্ষের হাতাহাতি হয়েছে। এতে সামান্য আহত হয় কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে তিনি বলেন, উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার জন্য পুনরায় নোটিশ করা হয়েছে। কেউ আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০