সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

এমন মহানুভব প্রধানমন্ত্রী আর কখনো পাব কিনা জানি না : আনোয়ারা

আকাশবার্তা ডেস্ক : 


কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা। আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শুধু বড় পর্দা নয়, নৃত্য, মঞ্চ, টিভি নাটকেও দেখিয়ে যাচ্ছেন সমান পারদর্শিতা। সম্প্রতি অভিনয় করলেন ‘ডিবি’ ধারাবাহিকের ‘মা’ পর্বে।

গতকাল এক বহুল প্রচারিত দৈনিকে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আনোয়ারা বলেন, এমন একজন মহানুভব প্রধানমন্ত্রী আর কখনো পাব কিনা জানি না। সব সময়ই তিনি অসহায় মানুষ আর শিল্পীদের কল্যাণে অগ্রগামী।’

তিনি বলেন, যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেলাম পরম মমতায় তিনি আমাকে বুকে টেনে নিলেন। তার বুকে গিয়ে আমার সব কষ্ট দূর হয়ে গেল। উনার নির্মল হাসিতে মুগ্ধ হয়েছি। তিনি আমাদের প্রকৃত অভিভাবক। তার কাছে আমি চিরঋণী।

আনোয়ারা বলেন, দোয়া করি সৃষ্টিকর্তা যেন তাকে দীর্ঘজীবী আর কর্মময় জীবন দেন। প্রধানমন্ত্রীর ছোটবোন শেখ রেহানা অসহায়দের চিত্র সব সময় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তার কাছেও আমি চির কৃতজ্ঞ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930