সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

দুর্নীতি: ফিলিপিন্সের সাবেক ফার্স্ট লেডিকে গ্রেপ্তারে নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক :

এসব অভিযোগের প্রত্যেকটিতে তাকে আলাদা আলাদাভাবে ৭ থেকে ১১ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগের সাজা দেওয়া হয়েছে।

অবশ্য আদেশ দিলেও এখনই গ্রেপ্তার হচ্ছেন না সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের এ স্ত্রী।

তিনি চাইলে দুর্নীতিবিরোধী আদালতের গ্রেপ্তার আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। সাজা থেকে মুক্তি চাইতে আবেদন করতে পারবেন সুপ্রিম কোর্টেও।

শুক্রবার আদালতে ইমেলদা বা তার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না, জানিয়েছে রয়টার্স।

স্বামীর শাসনামলে অগাধ ধনসম্পদের মালিক হয়ে তা দিয়ে জুতা, গহনা ও আর্টওয়ার্ক কিনে বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন এ নারী।

১৯৮৬ সালে সেনা সমর্থিত এক গণঅভ্যুত্থানে ফার্দিনান্দ ক্ষমতাচ্যুত হলে এ দম্পতির দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ পাওয়া যায়।

বিদেশে নির্বাসনে থাকা অবস্থায় ১৯৮৯ সালে ফার্দিনান্দের মৃত্যু হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিলের ১০ বিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

ইমেলদার বিরুদ্ধে ম্যানিলার গভর্নর থাকাকালে সাত লেনদেনে এক সুইস প্রতিষ্ঠানে ২০০ মিলিয়ন ডলার পাচারেরও অভিযোগ রয়েছে।

ইমেলদার মেয়ে ইমে এখন মার্কোস পরিবারের ঘাঁটি হিসেবে খ্যাত ইলকস নর্তের মেয়র। তিনি আগামী বছর সিনেটে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

মেয়ের ছেড়ে দেওয়া গভর্নরের আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিবন্ধনও করেছেন ইমেলদা।

ফিলিপিন্সের বর্তমান প্রেসিডেন্ট রদরিগো দুতের্তের সঙ্গে মার্কোস পরিবারের ঘনিষ্ঠতা আছে বলে জানিয়েছে রয়টার্স।

যদিও ইমেলদাকে গ্রেপ্তারের আদেশকে স্বাগত জানিয়েছে দুতের্তের কার্যালয়।

“নির্বাহী বিভাগ যে আদালতের কোনো সিদ্ধান্তেই হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করে না ইমেলদা মার্কোসের বিরুদ্ধে এই আদেশই তার প্রমাণ; আদালতের এ সিদ্ধান্তকেও শ্রদ্ধার চোখে দেখছি আমরা,” বলেন দুতের্তের মুখপাত্র সালভাদর পানেলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031